

নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা, ভাংচুর, নারী সহ ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের মোরচারিতাল্লুক এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মড়িয়ম (৫২), শাহনাজ আক্তার (২০), রেজুয়ানা (১১), ওমর ফারুক (১৭), ইসলাম (১৬), খালেদা (২৭)। এ ঘটনায় ইয়াছিন মিয়া বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ইয়াছিন মিয়া জানান, তার বাবা বাড়ির পাশে সাত শতক একটি জমি কিনে চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করেন। এই জমির এক পাশে টিনসিট ঘর নির্মাণ করেন। কিন্তু বেআইনি ভাবে জমি দখলের উদ্যেশে পাশের এলাকার এবাদুর রহমানের ছেলে এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আওলাদ হোসেন আলো তার ভাড়াটে সন্ত্রাসী শামীম, রফিক, আব্দুল লতিফ, আজিজুল, রিপন, নাঈম, সাওন সহ অঙ্গাত ৪০/৫০ জন অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে বাড়িঘরে হামলা ও ব্যপক ভাংচুর করে।
এতে বাঁধা দিতে গিয়ে ফুফু মরিয়ম, ছোট বোন শাহনাজ আক্তার, চাচাতো বোন রেজুয়ানা, চাচাতো ভাই ওমর ফারুক, ভাগিনা ইসমাইল, ফুফাত বোন খালেদাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে তাদের ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকী দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার সুষ্ট বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়রা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










