কমরেড মান্তু

যুবক অনার্য :

৩৬ র‍্যাংকিন স্ট্রিট- মধ্যদুপুর

কয়েক রাউন্ড অতর্কিত বুলেট
ঝাঁঝরা ক’রে দিলো মান্তুর সমস্ত শরীর
মুহুর্তে চারপাশ ফাঁকা যেনো বাঘশূন্য বনভূমি
সাটার-নামানো সন্ত্রস্ত আওয়াজ
গণমাধ্যম ক্যামেরা সাংবাদিক প্রতিবেদন
আকাশের দিকে মুখ ক’রে পড়ে থাকা
মান্তুর অবাধ্য লাশ

কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক
যেনো চেনা গল্প পৃথিবীর
সাটার-উঠানো নৈমিত্তিক আওয়াজ
৩৬ র‍্যাংকিন স্ট্রিট- পড়ন্ত দুপুর

মান্তু বলেছিলো:’আমি মানি না’

মান্তু মেনে নেয় নি বোলেই পৃথিবী এখনো সুন্দর

You might like