

মাজহারুল ইসলাম (রুবেল), ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাদারীপুরঃ
মাদারীপুর জেলার শিবচরে ৭২৬ বোতল ফেন্সিডিলসহ মো.সাগর (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ মে) বেলা ১১ টার দিকে ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলা দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাগর মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান পৌরসভা এলাকার সেন্টু মিয়ার ছেলে।
শিবচর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শিবচর থানা পুলিশ এক্সপ্রেসওয়েতে চেকপোস্ট বসায়। এ সময় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বাংলাবাজার ঘাটগামী একটি পিকআপে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করেন। এসময় গাড়িতে থাকা একজনকে আটক করতে পারলেও অপরজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পিকআপটি পুলিশের হেফাজতে রয়েছে। শুক্রবার(৩ জুন) বিকেলে শিবচর থানার উপ-পরিদর্শক মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেন জানান,’পিকআপে করে ফেন্সিডিলের বড় চালানটি মুন্সিগঞ্জের সিরাজদিখান যাচ্ছিল। গাড়িটি এসেছে চুয়াডাঙ্গার দর্শনা থেকে। আমরা গাড়ির চালক এবং গাড়িসহ ৭২৬ বোতল ফেন্সিডিল আটক করি।’










