দোহারে প্রশাসনের অভিযানে ৬ মাদকসেবী আটক

মাকসুমুল মুকিম দোহার-নবাবগন্জ :

ঢাকার দোহারে প্রশাসনের অভিযানে ৬ মাদকসেবী কে আটক করা হয়েছে।

৪ জুন (শনিবার) সকালে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ডাঃ এ আর খান প্রজেক্ট, বেথুয়া এলাকা হতে মাদক সেবন ও প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে এদের কে আটক করা হয়।
মোবাইল কোট পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি (বাপ্পি)।

এসময় প্রত্যেকে বংগীয় প্রক্যাশ্য জুয়া আইন১৮৬৭ এর ধারা ৪ অনুযায়ী ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি বলেন,দোহারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। যে কেউ আমাদেরকে মাদকসেবিদের ব্যাপারে তথ্য দেবেন আমরা তার পরিচয় গোপন রাখবো। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। জনসাধারণকে আমাদেরকে তথ্য দেয়ার জন্য আহবান জানাই।

You might like