

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপোন্ডেন্ট :
বিআরটিসি নারায়ণগঞ্জ বাস ডিপো ও ট্রেনিং সেন্টারে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান সস্পন্ন হয়েছে।
ডিপো ম্যানেজার (অপাঃ) শাহরিয়ার বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই ম্যানেজার অপারেশন শুদ্ধাচার পুরস্কার নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।
তিনি বলেন, বর্তমান চেয়ারম্যান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনার কার আজ বিআরটিসি বাংলাদেশে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লাভ করেছে। এই পরিচিতি ধরে রাখতে এবং বিআরটিসির উন্নয়নে আমাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

বিআরটিসি একমাত্র রাষ্ট্রের পরিবহন সংস্থা। তাই বিআরটিসির পরিবহনে বাংলাদেশের মানুষের নিরাপদ যাত্রী সেবা কাম্য। সেই লক্ষ্যে সকলকে একসাথে হাত মিলিয়ে বিআরটিসিকে আরো তরান্বিত করার দৃর আহ্বান জানান।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শাহজাহান মিয়া (হিসাব ইনচার্জ), নিয়াজ মোর্শেদ তালুকদার (কারিগরি ইনচার্জ), জুবায়ের হোসেন (ইয়ার্ড ইনচার্জ), প্রনব কুমার বিশ্বাস (ট্রেনিং ইনচার্জ) আলাউদ্দিন আলাল ও (সভাপতি -সিবিএ শাখা কমিটি) বিল্লাল হোসেন বেপারী-সম্পাদক-শাখা কমিটি।










