মনপুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন মারা গেছেন

রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি।।

মনপুরা সরকা‌রি ক‌লে‌জের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ সাজ্জাদ হোসেন(৫৮) বিভিন্ন রোগে আক্রান্ত হ‌য়ে মারা গে‌ছেন।

দীর্ঘদিন চিকিৎসা শেষে শনিবার (৪ জুন) রাত ১ঃ২০ মিনিট এর সময় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।এতে মনপুরায় শোকের ছায়া নেমে আসে

ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন মনপুরা সরকারি কলেজের ( বাংলা বিভাগের) প্রফেসর হিসেবে যোগদান করেন।
প্রফেসর সাজ্জাদ হোসেন এর বা‌ড়ি ভোলা জেলা লালমোহন উপজেলা। তি‌নি গত বছ‌র ১৭ই সেপ্টেম্বর থে‌কে মনপুরা সরকা‌রি ক‌লে‌জের ভারপ্রাপ্ত অধ‌্যক্ষ হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছি‌লেন।

মনপুরা কলেজ এর প্রফেসর বিকাশ চন্দ্র দাস বলেন,সাজ্জাদ হোসেন দীর্ঘদিন লিভার,ডায়বেটিস, সহ জটিল রোগে ভুগছেন। তিনি ভারত চেন্নাই গিয়ে চিকিৎসা নিয়েছে। অবস্থার উন্নতি হলে সে বাংলাদেশ চলে আসেন।পরে সে তার নিজ বাড়ীতে শনিবার রাতে ইন্তেকাল করিয়াছেন।

You might like