

নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ৪১ টি সংগঠনের স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা সানাউল্লাহ মান্নান সানির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম (রফিক)।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবী ঐক্য পরিষদের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, উত্তরা রোটারি ক্লাবের সভাপতি ও কেপিএস হাসপাতালের পরিচালক মেজবাহুল ইসলাম বিপ্লব, সংগঠনের উপদেষ্টা হাজী আব্দুস সালাম, কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা, নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক শাহেল মাহমুদ, সভাপতি ইফতেখার আহমেদ রিদ্বীন এবং যুব শক্তি ব্লাড ফাউন্ডেশন, এসো আলোর সন্ধানে যুব সংগঠন, বিশেষ চাহিদা সম্পুন্ন শিশু উন্নয়ন সংস্থা, পূর্বাচল আদর্শ সেবা সংস্থা, এইচএম ফাউন্ডেশন, ঢাকা স্যোসাল ফাউন্ডেশন, রংতুলি ব্লাড ফাউন্ডেশন, মাদবদীব্লাড ডোনার ক্লাব, পিতলগঞ্জ মানবকল্যান লিল্লাহ ফান্ড, আদমজী ব্লাড ডোনারস গ্রুপ, একতা ব্লাত ও সমাজকল্যাণ সংস্থা, সাপোর্ট ফাউন্ডেশনসহ প্রায় ৩০ টি সামাজিক সংগঠনের সভাপতি-সেক্রেটারী ও সদস্যরা।
সভায় বক্তারা বলেন, সেচ্ছাসেবীরা সকাল-সন্ধ্যা অন্যের ভালো করতে ছুটে চলেন। কখনো অসুস্থ রোগীকে হাসপাতালে পৌছে দিতে, কখনো রক্তের যোগান দিতে, কখনো অসহায়ের মুখে হাসি ফুটাতে। সেচ্ছাসেবীদের এই প্রচেষ্টায় সকলে এগিয়ে আসলে সমাজে ভাতৃত্বের বন্ধন দৃঢ় হবে।
সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষ্যে কেপিএস হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ও ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্পিং করা হয়। বিকেলে আলোচনা সভা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।










