সাধারণ নয় অসাধারণ : অশোক কুমার রায়

 

তোমাকে খুব সাধারণ ভেবেই কাটালাম
কয়েকটা মাস
সাধারণ অতিসাধারণ ভেবেই
দিন গুলি চলছে-
বড় যেন ভুল না করি
বেশ সর্তক অবস্থায় আছি
সৌজন্যতা রক্ষে করে বলা,কওয়া, চলা
ব›ধু হওয়ার মতো ভাবনাই নেই এখনও

যেন চলতে হয় চলা
কথা বলতে হয় তাই বলা
সময়ের প্রয়োজনে কাছাকাছি
হাসাহাসি দুঃখ বেদনার ভাগও, তেমন নয়
এ যেন এক সমান্তরাল চলা
হঠাৎ তুমি একদিন নেই!
আড্ডায় তোমার স্থান শুন্য
মন দেখি আজ অসর্তক
বার বার চোখ যায়, তার আগে মন যায়
তুমি কোথায় এই ভাবনায়
এ এক নতুন উপসর্গ
যাকে নিয়ে ভাবা নয়
তাকে মন কেন প্রশ্রয় দেয়
হঠাৎ মন কেন উদভ্রান্ত
এখন দেখি তুমি সাধারণ নয় অসাধারণ!

জীবনের আঁেক বাঁকে তুমি এলে অসময়ে
প্রেম নয়, নিয়ে এলে এক বিরহ
হৃদয়ের গোপনে রয়ে যাবে স্বপণে
যা হবে না কখনও প্রকাশিত
দ্বিধা দ্বন্দে ভাল মন্দে ভাবতে ভাবতে
আমি যাব অজানা গন্তব্যে
তুমি রয়ে যাবে বন্ধু তোমারই পথে।।

You might like