তোমার জন্যে ভালোবাসা : ক্ষুদীরাম দাস

তোমার মুখের হাসিটা
আমার ভালোবাসার অনুভূতি!
পড়ন্ত বিকেলে
কিম্বা ভোরের সূর্যের হাসিতে,
অথবা আমার হৃদয়ের আকাশকে
রাঙিয়ে নিয়ে চলে আমার প্রিয়তম!

জানো প্রিয়তম!
তোমার খোপায় গুঁজে দেয়া ফুল
তোমার সৌন্দর্য বাড়িয়ে দেয় হাজার গুণ;
এই তো আমার দৃষ্টি,
সত্যিই এটা ভালোবাসা!

আমি সাহস পাই তোমার ভালোবাসায়,
আমি অনুপ্রেরণা পাই তোমার ভালোবাসায়,
আমার মুগ্ধতা তোমার ভালোবাসায়,
আমার কিঞ্চিত অভিমান তোমার ভালোবাসায়,
এই তো আমার দৃষ্টি,
সত্যিই এটা ভালোবাসা!

আমার ইচ্ছে করে সকল সৌন্দর্য তোমাকে দিতে
আমার ইচ্ছে করে জ্যো¯œা রাতে হাসির ফোয়ারা ফোটাতে
আমার ইচ্ছে করে প্রণয়ের ইন্দ্রজাল ছড়িয়ে দিতে
এই তো আমার দৃষ্টি,
সত্যিই এটা ভালোবাসা!

শেষ নিশ^াস পর্যন্ত ভালোবাসা
তোমার জন্যে ভালোবাসা!

You might like