
মেয়েটি প্রতিদিন জেগে ওঠে
লাল সবুজের ভ্রূণ হৃদয়ে
গেঁথে নিয়ে
১০০ পুরুষ- লোল জিভ
খিস্তি-খেউর: “এই মেয়ে
এক উৎকৃষ্ট খাদ্য বটে
এর মাংস বড় উপাদেয়
চনমনে ঘ্রাণ ”

১০০ পুরুষ প্রতিদিন মেয়েটিকে
ছিঁড়ে খুবলে নিচ্ছে খেয়ে
ভেঙে চৌচির
সমগ্র শরীরে অসহ্য দহন
মেয়েটি জন্ম নেবে বলে ৫২ এসেছিলো
জখমদগ্ধ ৭১ রক্তে সেজেছিলো
১০০ পুরুষের সংগে ১০০ নারী
মেয়েটিকে ধর্ষণ করছে পালাক্রমে
ধর্ষক দলে আছেন একজন দলপতি
কেউ কিছুই বলছে না
কোথাও টু শব্দটিও যেনো বা
সাংবিধানিকভাবে নিষিদ্ধ হয়ে গেছে
এভাবে ধর্ষিতা হতে হতে
এই মেয়ে একদিন অন্যকারো
হয়তো দখলে চলে যাবে
ভিনদেশি সেই দস্যুরা কন্ডম না লাগিয়েই
ধর্ষণের দেশলাই দিয়ে জ্বালিয়ে দেবে
প্রতিদিন ১০০ পুরুষ ১০০ রমণী
আর তাহাদের নষ্ট লিঙ্গের
নিবীর্য দলপতি- জং










