
যখন শিক্ষক প্রতিনিধিত্ব করছিলেন গভমেন্টের
শিক্ষার্থী করছিলেন জনতার
শিক্ষক হরণ করেছিলেন
শিক্ষার্থীর স্বাধীনতা
গভমেন্ট তবে হরণ করেছিলো
জনতার স্বাধীনতা –
এভাবে লিপিবদ্ধ হলো পিঙ্ক ফ্লয়েডের “দেয়ালের একটি ইট”।
দক্ষিন আফ্রিকায় নিষিদ্ধ ঘোষিত হলো-
পিঙ্ক ফ্লয়েড
আঁতে ঘা লাগলে বস্তুত সকল দেশেই
নিষিদ্ধ হয়ে যায় পিঙ্ক ফ্লয়েড।







