

সোহেল আহমেদ ভূঁইয়া :
নারায়ণগঞ্জের চাষাড়া-সাইনবোর্ডের রাস্তাটি অল্প বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। রাস্তার উভয় পাশে ড্রেনেজ ব্যবস্থা থাকার পরও সমস্যার সমাধান হচ্ছে না। এতে করে রাস্তার পাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়ে যায়।

পানি সরে যাবার জন্য ভালো ব্যবস্থা না থাকায় এ সমস্যা হচ্ছে বলে ব্যবসায়ীরা জানায়। আজ বৃষ্টি চলাকালীন সময়ে চাষাড়া আর্মি মার্কেটের সামনে দেখা যায়, ব্যবসায়ীরা নিজেরা পানি সরানোর চেষ্টা করে যাচ্ছে।
তাদের সাথে কথা বলে জানা গেলো ড্রেনে রাস্তার পানিগুলো ঠিকমতো বের হবার রাস্তা নেই বলেই পানি জমে থাকে এবং রাস্তাগুলো ভেংগে যাচ্ছে। যার কারণে কিছুদিন পরপর রাস্তার সংস্কার কাজ করা লাগে। চানমারীর মাজার মসজিদের উল্টা পাশের রাস্তা এভাবেই ভেংগে যায় এবং একই জায়গাতে সংস্কার কাজ করা লাগে।
ব্যাপারখানা উর্ধতন কর্মকর্তারা নজরদারি করলেই এই সমস্যা থেকে মুক্তি পাবে বলে আশা করছেন সকল ব্যবসায়ী।










