
ক্ষুদীরাম দাস :
জীবন মানে ফুল,
তবে কাঁটাযুক্ত ফুল।
জীবন মানে সত্য সুন্দর
আবার জীবন মানে কখনো কখনো ভুল।
জীবন আবার কখনো জলে বাসা নৌকা,
কখনো সুখে, কিম্বা দুঃখের ¯্রােতে ভাসে;
জীবন মানে অদ্ভুত;
কখনো রোদের আলোতেও হাসে।
জীবন মানে বেঁচে থাকা-আনন্দ উল্লাস;
আবার জীবন মানে কষ্টের দীর্ঘশ্বাস!
আবার কখনো মেঘের কোলে লোকানো কান্না,
এটা হলো জীবনের বাস্তবতা
এটা সকলের জানা।








