ফরিদপুরে বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খানের উদ্যেগে আজ সকাল ১০ ঘটিকায় চরভদ্রাসন ইউনিয়ন পরিষদে বিভিন্ন স্কুল ও ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আজাদ খান ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।

চরভদ্রাসন ইউনিয়ন চেয়ারম্যান আজাদ খান বলেন,শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা ছেলেমেয়েদের জন্য গুরুত্বপূর্ণ। খেলাধূলা মনমানসিকতা ও শারীরিক ভাবে সুস্থ রাখে। তরুন সমাজ মাদক ছেড়ে মাঠের খেলাধুলায় ফিরে আসার লক্ষ্যয় আমাদের এই উদ্যেগ।

বক্তব্য শেষে চরভদ্রাসন ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিভিন্ন ক্লাবের সভাপতিদের কাছে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

চরভদ্রাসন স্পোর্টিং ক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন,আমাদের চেয়ারম্যান আজাদ খান তিনি ক্রীড়া বান্ধব মানুষ। তিনি আমাদের ইউনিয়নের খেলাধুলার বিষয়ে আমাদের সার্বক্ষণিক খোঁজখবর ও সহযোগিতা করেন।

You might like