কালুখালীর মৃগীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শাকিল আদনান রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মৃগী ইউপি চেয়ারম্যান এমএ মতিন এর নিজ উদ্যোগে মৃগী ইউনিয়ন পরিষদ চত্তরে শুক্রবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের এক প্রশ্নে এমএ মতিন বলেন স্বাস্থ্য সুরক্ষায় সাধারণ মানুষের কথা চিন্তা করে এ উদ্যােগ গ্রহন করেছি।অনেক মানুষ আছে যারা বাইরে গিয়ে টাকা খরচ করে নিজের চিকিৎসার জন্য ডাঃ দেখাতে পারে না সেই সকল মানুষ আজ সেবা নিতে পারছে।দিন ব্যাপি এসেবা সফল ভাবে সমাপ্ত হয়েছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এচিকিৎসা সেবায়

ফরিদপুর ইদ্রিস ডিজিটাল ডায়গনষ্টিক সেন্টার এর সহযোগীতায় রোগী দেখেন এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) মেডিসিন, হৃদরোগ, বাতজ¦র বিশেষজ্ঞ ডাঃ কামাল আহমেদ, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ডাঃ কোহিনূর বেগম, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ডাঃ আশেক উল্লাহ, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ এসএ চৌধুরী (সাদী) ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুশান্ত কুমার।

এসময় ইদ্রিস ডিজিটাল ডায়গনষ্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইদ্রিস আলী ও পরিচালক মোঃ কুদ্দুস আমিন (টিটা) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You might like