ছবি

যুবক অনার্য :

প্রেমিক পুরুষের সঙ্গে বিয়ে হলো না তোমার
শুধু কেঁদেই ভাসালে না,
ঘুমের বড়িও খেয়ে ফেললে গোটা পঞ্চাশেক
বিয়ের পর বরের সঙ্গে তোমার অজস্র ছবি
কৃত্রিম বিরহের মতো ঠোঁটে লেপ্টে আছে ঝলমলে হাসি
প্রেমিকের সঙ্গে ছবিতেও ছিলো লেপ্টে থাকা হাসি। তেমার বিশ্লেষণ: মুখের হাসি আর ছবির হাসি কখনও এক নয়।

তা না হয় ভিন্নই কিন্তু কোন ছবির হাসিটি আসল- প্রেমিকের সঙ্গে নাকি বরের সঙ্গে- কোনটিই বা নকল হাসি!
তোমার বিশ্লেষণ: কী করবো বলো,
নারী হয়ে জন্মেছি,মানিয়ে নেয়া ছাড়া উপায়া আছে কি!

প্রেম ও প্রেমহীনতা সবকিছুর সঙ্গেই কী দারুণ খাপ খাইয়ে নিতে পারো
শুধু নারী বলেই?

অথচ পুরুষ খাপ খাইয়ে নিলেই তোমাদের কাছে হয়ে যায় ভন্ড প্রতারক
তবে কি বলবো যে মেনে নিচ্ছো- নারী ও পুরুষ এক নয়, নারী ও পুরুষ আলাদা কিছু?

জানি তোমার উত্তর হবে- না, আলাদা নয় অভিন্ন কিছু।

অথচ কী অদ্ভুত আমি আজও পারিনি খাপ খাইয়ে নিতে!

You might like