

কটুক্তিকারী নুপুর শর্মার ফাঁসি সহ ৩ দফা দাবি
নিজস্ব প্রতিনিধি :
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জেও প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে শান্তিপ্রিয় হাজার হাজার মুসল্লিরা।
শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার কাঞ্চন বাজার থেকে এক বিশাল মিছিল বের হয়ে গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের কালাদী, চাঁনটেক্সটাইল, মায়ার বাড়ি সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শেষে কাঞ্চন বাজারে এক প্রতিবাদ সভা করে তারা।

অন্যদিকে রূপগঞ্জের বিভিন্ন এলাকার হাজার হাজার মুসল্লীরা ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউসিয়া এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন বিভিন্ন এলাকার মসজিদের খতিব সহ বিশিষ্টজনেরা।
এসময় বক্তারা বলেন নবীজীকে নিয়ে কটুক্তিকারীদ বিজেপির নেতা নুপুর শর্মার ফাঁসি সহ ভারতীয় সকল পন্য বয়কট করা ও রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ বিবৃতির দাবি জানানো হয়। দ্রুতই এ দাবি গুলো বাস্তবায়ন করা না হলে আরো বৃহৎ আন্দোলনের হুশীয়ারী দেন মুসলীরা।










