নূ-হের প্লাবন খাবে : জিএম মুছা

পৃথিবীটা শুদ্ধো, পৃথিবী এখন চিবিয়ে খাবে ক্ষুধার্ত হাঙ্গরের মতো,

বিশাল পৃথিবীটাকে, বিশ্বাসে-নিঃশ্বাসে, বন- জঙ্গল, পাহাড় -গিরি ,পর্বত,

সূর্য ⛅ চন্দ্র খাবে,রাতের আঁধার – দিনের আলোও খাবে, ইয়াজুজ-মাজুজের মতো,

প্রচন্ড পিপাসা বুকে নিয়েই পৃথিবীর অ-থৈ জলরাশির, অগণিত নদ-নদী,

সাগর-মহাসাগরের, রাশি -রাশি সব জল খেয়ে তৃষ্ণা মেটাবে,

এরপর অকটেন, পেট্রোল,ডিজেল, সোয়াবিন, কেরোসিন খাবে, সবকিছু শেষ হলে পরে, দোজোকের আগুন খাবে ,অবশেষে নূ-হের প্লাবন খাবে।।

You might like