নুপুর শর্মা ও নবীন জিন্দালের ফাঁসির দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি :

মহানবী (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মাসহ শীর্ষস্থানীয় দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ–বিক্ষোভ চলছে।

ঘটনার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে অব্যাহত এ প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করা হয়।

মঙ্গলবার সকালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র শিক্ষকদের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মিছিলে একাত্বতা প্রকাশ করে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়, আশরাফ জুট মিলস উচ্চ বিদ্যালয়, আশকারী জুট মিলস উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাঞ্চন বাজার ও কেন্দুয়া পাড়া সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রফিকুল ইসলাম, আব্দুল হালিম সহ শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন, প্রিয়নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের বিচার চেয়ে আজকের এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি। দ্রুত সময়ের মধ্যে এসব অবমাননাকারীদের গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়া বাংলাদেশ থেকে ভারতীয় সকল পন্য বয়কট সহ দেশের সরকার প্রধানের পক্ষ থেকে প্রতিবাদ বিবৃতি জানানোর দাবি জানাই।

অবিলম্বে নুপুর শর্মা ও নবীন জিন্দালকে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করা না হলে আরো বৃহৎ আন্দোলনের হুশিয়ার দেন বিক্ষোভকারীরা।

You might like