
ক্ষুদীরাম দাস :
জন্মতে হাসি,
মৃত্যুতে কাঁদি
ফেলে আসা সময়ের মানুষগুলো।

আমি মৃত্যুর স্বাদ পাবোই
হয়তো কোনো বন্ধু হারাবোই
আমার জীবনের লোভ,
হয়তো অহঙ্কার
অথবা ক্ষমতার আধিপত্ত বিস্তারে যুদ্ধ-লড়াই
শত্রæতায় হয়তো ক্ষণিকের ভালো লাগা
এতে শুধুই দেখি দলাদলি, হিংসাহিংসি আর বিনাশ!
আমি ক্ষমতায় পৃথিবী জয় করেছি,
আমি সবই হারিয়েছি
হিসাবটা শূন্য
তবু যদি ঈশ্বরের সান্নিধ্য-জীবন পূর্ণ!
জীবন তো-‘সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়-
যতই আড়ালে রাখ-আসলে কেউ সুখী নয়।’
তাই জন্ম মৃত্যু এই তো জীবন।










