

পদ্মার ওপর ফুটলো যেনো স্বপ্ন পদ্ম ফুল
সেই ফুলেরই পাপড়ি গুলো ছুঁয়েছে দু,কুল।
উপড়ে তার ছুটবে যান নিচে রেলের গাড়ি
ঝকঝকা ঝক ট্রেনে চড়ে স্বপ্ন যাবে বাড়ি।
স্বপ্ন যেথায় ছুটতো বাড়ি দুরের পাড়ি দিয়ে সকল স্বপ্ন ছুটবে এবার পদ্মা সেতু দিয়ে।
দক্ষিন আর উত্তরাঞ্চল সহজ হলো পথ
তবুও যে দুষ্ট লোকের থাকবে ভিন্ন মত।
স্বপ্নকলি উঠলো ফুটে কয়েক বছর পড়ে
ল্যাম্প পোস্টের আলো যেথায় জোৎস্না ঝড়ে পড়ে।

নয়ন জুড়ায় দেখলে তারে বুক ভরে যায় গর্বে
সফল হলো নেত্রী মোদের তাঁরই এমন কর্মে।
পদ্মার জলে রঙিন আলো করছে ঝলো মল
সকল বাঁধা পেরিয়ে এটাই লক্ষ জয়ের ফল।
যার চেতনায় পদ্মার বুকে ফুটলো এমন হাসি
স্যালুট ওগো বঙ্গকন্যা তোমায় ভালোবাসি।
তোমার জন্য পদ্মা সেতু দেখলো আলোর মুখ
দেশের এমন বিজয় দেখে গর্বে ভরে বুক।
আকাশ সমান স্বপ্ন নিয়ে হওনি পরাজয়
লক্ষ অটুক রেখে করলে পদ্মা সেতুর জয়।
রচনাকাল : ১৫ জুন ২০২২ ইং










