রূপগঞ্জে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ::

নারায়নগঞ্জের রূপগঞ্জে মেয়র শফিকুল ইসলাম চৌধুরী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে উপজেলার তারাব এলাকায় এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে তারাব পৌরসভার সাবেক মেয়র ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রন্ধন শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব হাসিনা আনছার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, লেখক, গবেষক, কলামিস্ট ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র লীগের গন শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মিজি, প্রবীন সাংবাদিক, লেখক ও সংগঠক শফিকুল ইসলাম আরজু, বিশিষ্ট সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, শামিম মাহবুব, সাংবাদিক জাহাঙ্গীর আলম হানিফ, জি এম শহিদ প্রমুখ।

You might like