
তোমার মুখাবয়ব আঁকা
আমার বড়ই কঠিন;
সত্যিই কঠিন-তোমাদের মতো অথবান
ছড়ানো টাকার মতোই ছড়িয়ে থাকা জীবন
তোমাদের বোঝা মুশকিল;
আমার মতো শিল্পীর আঁকা মানাও না।
অথচ আমার মনে হয়েছিলো,
তোমার দাঁড়িয়ে থাকা, অথবা তাকানো,
তোমার শাড়ি পড়া আমার বড়ই চেনা,
আসলে আমি ভুল ভেবেছিলাম,
কারণ সেটা ছিলো তোমার
জিন্সের প্যান্ট পড়ার পরে ক্ষণিকের রসিকতা মাত্র;
অথবা মজা করে পড়ার মতোই কিছু।

কিন্তু আমাদের মতো গরীবরা
কেমন করে সবাইকে আপন করে নিই হঠাৎই
আর ঠকে যাই, বারবার।
আমার জানা ছিলো না যে,
তোমাদের কাছে ভালোবাসা হলো খেলা
শুধুই খেলা!
তোমার কাছে ভালোবাসা শুধুই খেলা।
মিঃ ক্ষুদীরাম দাস,
গ্রাম-কুজাইল, ইউনিয়ন-কাশিমপুর, উপজেলা-রানীনগর, জেলা-নওগাঁ।










