

শিবচর প্রতিনিধিঃ
শিবচর উপজেলার কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি।

সকালে ভবনটির উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে হাজারো মানুষের ঢল নামে। এসময় কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল বেপারীর নেতৃত্বে দুই সহস্রাধিক মানুষ অনুষ্ঠানে যোগ দেন।
এসময় চিফ হুইপ ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সকলকে আহব্বান করেন।
বিকেলে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভাস্থলে কাজের অগ্রগতি পরিদরশন করেন তিনি।

এসময় চিফ হুইপ বলেন, ”পদ্মা সেতু উদ্বোধনে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা শিবচরের মাটিতে হওয়ায় আমরা সৌভাগ্যবান এবং তাকে আমরা ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি স্থান যে, একদিকে নদী, একদিকে পাকা রাস্তা এবং পাকা জায়গা আছে যেখানে বৃষ্টির জন্যও জনসভার কোন সমস্যা হবে না। আমাদের বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রীরা, কর্মকর্তারা এখানে পরিদর্শনে আসছেন। আশা করি কোন ধরনের কোন সমস্যা হবে না।’










