
যুবক অনার্য :
আমার নিঃশ্বাসের সঙ্গে ঝরে পড়ছো তুমি;
তুমি, মানে গতকালকের রজণিতা
আজকের মধুমিতা।
তুমি থেকে শুরু করে আমি তুমিতেই
শেষ করতে চেয়ে দেখি- তোমার শরীর
আমাকে নিলো; নিতে চাইলো না তোমার মন!
আমি ১+১= ১-এর প্রসঙ্গে না গিয়ে
বলতে চেয়েছিলাম -একটি বিশেষ মুহুর্তের অনুভূতিমালার সঙ্গে অন্য একটি সময়ের অনুভুতিমালা কি হতে পারে তুলনাযোগ্য কিছু!জানি, এসব তোমার কাছে কোনো প্রশ্ন নয়
জানি, এসব শুনলে তুমি ভেবে নেবে
আমি ‘চোট্টি মন্ডা ও তার তীর’ পড়ে
শিখতে চেয়েছিলাম পোস্ট কলোনিয়ালিজম
আসলে তুমি তো ভাববে তাই যা ভাবলে ‘অবিনাশ
হেরে গেছে’ ভেবে নেয়া তোমার জন্য
সহজ হবে খুব!
গতকাল রজণিতা আজ যে- মধুমিতা তুমি,
তোমার গোপন নিঃশ্বাসে ডুব দিয়ে
আমি অরাত্রিকার মতন বলে দিতে পারি –
জিলেপির আড়াই প্যাঁচ দিয়ে তুমি
সরল রেখা আঁকতে চাইলেই মিথ্যে হয়ে যায় না কোনো পিথাগোরাস।







