নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগঞ্জ(ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার ভোর ৫টার দিকে ঢাকা বান্দুরা আঞ্চলিক সড়কে উপজেলার বাগমারায় অবস্থিত প্যারাগণ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- দোহার উপজেলার রাইপাড়া গ্রামের আবুল কাসেম(৬৫), আবুল কাসেমের নাতনী ফারহানা(৮) ও প্রাইভেটকার চালক মনির খান(বিল্লাল) (৫৪)। অপরদিকে, এ ঘটনায় প্রবাসী লাভলু, লাভলুর স্ত্রী রেখা(২০) ও রেখার বড় বোনের মেয়ে ফাহিমা(৫) আহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দোহার উপজেলার রাইপাড়া গ্রামের আবুল কাসেম তার নিজস্ব প্রাইভেটকার নিয়ে মেয়ে রেখা, তার বড় মেয়ের ঘরের দুই নাতনী ফারহানা ও ফাহিমাকে নিয়ে মেয়ের জামাই কুয়েত প্রবাসী লাভলুকে ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বাড়িতে আনতে যায়।

রোববার ভোর ৫টার দিকে বিমান বন্দর থেকে বাড়ি ফেরার পথে ঢাকা বান্দুরা সড়কের নবাবগঞ্জ উপজেলার বাগমারায় অবস্থিত প্যারাগন হাসপাতালের সামনে এলে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে তারা আহত হয়। এসময় উপস্থিত লোকজন এগিয়ে এসে আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাসেম ও ফারহানাকে মৃত ঘোষণা করে।

আহত লাভলু, রেখা ও চালক বিল্লালকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে এবং ফাহিমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। ঢাকায় নেওয়ার পথে গাড়ির চালক বিল্লাল মারা যায়।

নবাবগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

You might like