

সোহেল আহমেদ ভূঁইয়া :
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্তর্ভুক্ত কাশীপুর ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের হোসাইনী নগর সমাজ উন্নয়ন কমিটির অনুমোদন দিলেন ইউনিয়ন কাশীপুর ইউনিয়নের রুপকার, চেয়ারম্যান আলহাজ্ব. এম, সাইফ উল্লাহ বাদল।

কমিটির সকলের সিদ্ধান্ত মোতাবেক বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এম, সাইফ উল্লাহ বাদল সাহেব কে প্রধান উপদেষ্টা রেখে,আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ,উপদেষ্টা।
সভাপতি হিসাবে মাসুদুর রহমান আসলাম সাহেব যিনি কিনা লক্ষ্মী হাউজিং ও ডেভেলপার কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সাধারণ সম্পাদক হিসাবে অত্র এলাকার আইকন, রক্তযোদ্ধা, মানবিক মানুষ, আলহাজ্ব মোঃ সোহেল রানাকে মনোনীত করা হয়।
হোসাইনীনগর সমাজ উন্নয়ন অতীতে ও সবসময় মানুষের পাশে দ্বাড়িয়েছে। যেকোন সমস্যায় তারা তাদের সাম্যর্থ অনুযায়ী সাহায্য ও সহযোগিতা করেছে। কমিটি অনুমোদনকালে উপদেষ্টা ও চেয়ারম্যান আলহাজ্ব এম, সাইফ উল্লাহ বাদল বলেন, প্রতিটি ইউনিয়নে এমন কিছু মানুষ যদি মানুষের পাশে দ্বাড়ায় তাহলে দেশ সোনার বাংলা হতে বেশি সময় লাগবে না। সভাপতি বলেন, হোসাইনী নগরের কোন মানুষ সমস্যায় জর্জরিত হবে না। সকলের সমস্যায় এই কমিটি কাজ করে যাবেন।
আলোচনার শেষপ্রান্তে সাধারণ সম্পাদক বলেন, আমি অতীতে ও অনেক সংগঠন এর সাথে কাজ করেছি। সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকতে। তবে এখন যেহেতু একটা কমিটি আবার নতুন হয়েছে তাহলে আমরা সবাইকে সাহায্য ও সহযোগিতা করতে পারবো। তিনি বলেন আমরা সকলে একতাবদ্ধ হয়ে এলাকায় সকল কাজে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছে, আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ, উপদেষ্টা, হাজি মোঃ আঃ কাদির বাবুল,উপদেষ্টা। মোঃ আনোয়ার হোসেন বেপারী, সিনিয়র সহ-সভাপতি। রায়হান উদ্দিন জিল্লু, যুগ্ম- সাধারণ সম্পাদক। মোঃ বশির মিয়া, কোষাধ্যক্ষ। মোঃ আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক। মোঃ আল মামুন, দপ্তর সম্পাদক। মোঃ ইয়াসিন, প্রচার সম্পাদক। হাজি আলী আকবর, ক্রীড়া সম্পাদক। মোঃ জাবিদ হোসেন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক। রেহান শরীফ বিন্দু। ১ নং সদস্য।










