রূপগঞ্জে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন ২জন।

সোমবার (২০জুন) দিবাগত রাতের যেকোনো সময় তারাবো পৌরসভার বরপা এলাকার দর্পণ গার্মেন্টসের সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত হয় বলে জানা যায়।

এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার মাস্টার ফিলিং স্টেশনের সামনে গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে বেঙ্গল সিমেন্ট বোঝাই ট্রাকের (ঢাকা মেট্টো-ট ১৮-০২২৪) ধাক্কায় এক পথচারী নিহত হয়।

নিহত পথচারী হলেন,উপজেলার পূর্বকালাদি এলাকার সুলতান মিয়ার ছেলে কারিমুল্লাহ (২৫)। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ ২জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, ট্রাক চালক আরিফ(২৪) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রওশনপুর এলাকার আনারুল ইসলামের ছেলে ও হেলপার আল-আমিন (২২) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মামুনপুর এলাকার জালালের ছেলে।

এ বিষয়ে ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই ফারুক জানান, পৃথকস্থানে সড়ক দূর্ঘটনায় নিহত ২ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকসহ ২জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

You might like