একি ভয়াবহ বন্যা

জিএম মুছা :

ভয়াবহ বন্যার, একি রূপ দেখিনি আগে, প্রকৃতি কতটা রুষ্ট হলে পৃথিবীতে মানুষের উপরে হঠাৎ, কখনো কখনো নেমে আসে অসহনীয় ,দুর্ভোগ- দুর্যোগ যন্ত্রণা জানিনা,চারিদিকে শুধু ধূ- ধূ পানি আর পানি মানবতা ভূলুণ্ঠিত, আবাল বৃদ্ধ বণিতা পানির সঙ্গে করে বাস, নেই খাদ্য নেই পানি নেই বসবাসের কোন স্থান, নেই ওষুধ! বিপন্ন মানবতা মরছে মানুষ , পশুপাখি হাঁস, মুরগী গরু ,মহিষ 🐃 ছাগল🐐 ভেড়া, সাথে মায়ের কোলের শিশু সোনামনি হাঁড়িতে ভেসে যায়, অ -থৈ জল তরঙ্গের বুক চিরে, কি বীভৎস হৃদয় বিদারক সেই করুণ দৃশ্য ! হৃদয় দুমড়ে মুষড়ে হয় খান খান, বানভাসি অসহায় মানুষের জন্য হয় হৃদয়ের রক্তক্ষরণ, সিলেটের পানিবন্দি মানুষ এখন গাছের ডালে, টিনের চালে পানিতে সাঁতার কেটে জীবন বাঁচানোর তাগিদে অহরহ ছুটছে কোন সে দূরে সীমানায় প্রান্ত ছূয়ে গন্তব্যহীন ঠিকানায়, এভাবে কি মানুষ বাঁচতে পারে?মানুষ তো ‘মানুষের জন্য মানবতা – মানবতার জন্যে’ তবে কেন আজ মানবতার এই করুণ পরিণতি? বন্যার জলের সঙ্গেই মানবতার চোখের জলে একাকার হয়ে ভয়ঙ্কর ,দুর্বিষহ এক বন্যার রূপ নিয়েছে, কত শত সহস্র দুর্যোগ, বন্যা, জলোচ্ছ্বাস কে হার মানিয়েছে সিলেটের ভয়াবহ বন্যা ? কিসের আলামত পৃথিবী ধ্বংসের অশনি সংকেত, প্রশ্ন তুলছেন ,সাধারণ মানুষ, জ্ঞানীগুণী, বুদ্ধিজীবী বিশেষজ্ঞ ও গবেষক, ঠিক ভারত যখন নুপুর শর্মা জ্বরে আক্রান্ত, সেই মুহূর্তে কেমন করে কিভাবে হঠাৎ করে খুলে গেলো ফারাক্কার সব কটি দ্বার, আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন, এমন একটি আনন্দঘন মুহূর্তে , দেশসুদ্ধ মানুষ বানভাসি মানুষের দুঃখে কাতর সিলেটের বন্যা, আমাদেরকে ভাবায় আসলে কি কৃত্রিম মানব সৃষ্ট কোন বন্যা ,জলোচ্ছ্বাস নাকি স্বপ্নের সেতু উদ্বোধনের পথের কোন অন্তরায়? ভূলুণ্ঠিত আজ মানবতা,অসহায় মানুষের পাশে কে দাঁড়াবে এসে??

You might like