পাগলা ঘোড়া : ক্ষুদীরাম দাস

আজকাল নিঃশ্বাসে দুঃখের বাতাস বয়;
আপন আপন সবাই বলে কেউ বুঝি কারো নয়।
জীবন তো সাজানো, গোছানো সুখেরই তরী;
পাগলা ঘোড়ার দাপটে অস্তিত্বের নেই ভরসা এখন কী করি?

জীবনের স্বপ্নগুলো ভেঙ্গে যায়, হারিয়ে যায় পাগলের পাগলামীতে
গোলক ধাঁধাঁর ঝলকানিতে সবাই, সীমানায় পারবো কি যেতে?

সহ্যের বাঁধ ভেঙ্গেছে পাগলা ঘোড়া ক্ষেপেছে
পাগলের মেলায় গণ্ডগোল পাগলামীতে মেতেছে
পাগল শাসনে পাগলের দল
জীবন সত্যিই টলমল
সত্যের বাঁধন ছিন্ন করে মিথ্যের তীর ছুঁড়েছে
একদিন হয়তো শুনবো মোরা-পাগলা ঘোড়া মরেছে!

জীবনটা তো এমনই রে ভাই – – কী করা!
ঘষে ঘষে চলছে-জীবন নামের পাগলা ঘোড়া।

You might like