দোহার পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর মুবীন এর উঠান বৈঠক

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকার দোহারে আসন্ন দোহার পৌরসভা নির্বাচনে ০১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর মুবীনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন (শুক্রবার) বিকেলে আলমগীর মুবীনের নিজ বাড়িতে এই উঠান বৈঠক টি সম্পন্ন হয়।

উঠান বৈঠকে আলমগীর মুবীন বলেন, আমরা দেখেছি আমাদের এই এলাকায় একটু বৃষ্টি হলেই প্রচুর পরিমানে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে যায়। পানি নিস্কাশনের জন্য ভাল কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। তাই আপনাদের ভোটের মাধ্যমে আমি নির্বাচনে জয়লাভ করতে পারলে আমার প্রথম কাজ হবে এলাকার উন্নয়নে পানি নিস্কাশনের জন্য ভাল ড্রেনেজ ব্যবস্থা করা।
আলমগীর মুবীন বলেন, আমি আপনাদের ঘরের ছেলে। আমি আপনাদের ভালবাসায় নির্বাচনে জয়লাভ করে কমিশনার হতে পারলে আমাকে দিনে কিংবা রাতে সব সময় আপনাদের সেবায় আমাকে আপনাদের পাশে পাবেন। আজ থেকে এটা আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রীত অতিথিরা পৌরসভা নির্বাচনে কমিশনার প্রার্থী আলমগীর মুবীনের পাশে থাকার আশ্বাস দেন।

কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশীদ এর সন্চলনায় ও মোঃ ইয়ানুছ আলীর সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, হারুন অর রশীদ, নূরুল ইসলাম টুকু, হোসাইন মনির, আয়নাল আকন্দ, সোহরাব হোসেন, আলী আহম্মদ ,মোহাম্মদ আলী আনোয়ার হোসেন, আফজাল হোসেন, ফজর আলী বেপারী, রেজাউল করিম, সাহাবদ্দিন বেপারী, দলিল উদ্দিন, লিটন, শাহজাহান ও মহিউদ্দিন আকন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

You might like