পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষ্যে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‍্যালি

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

২৫ জুন (শনিবার) সকালে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়।

র‍্যালিতে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল হক, পৌর মেয়র জাকিয়া খাতুনসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে সর্বস্তরের মানুষ অংশ নেয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি দেখানো হয়। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের এ অনুষ্ঠান উপভোগ করতে স্টেডিয়ামে সকাল থেকেই ছিল উপচেপড়া মানুষের ভিড়।

You might like