দোহার পৌরসভা নির্বাচন মেয়র পদে ৯, কাউন্সিলর পদে ৬২, মহিলা কাউন্সিলর পদে ১২ মনোনয়নপত্র জমা

মাকসুমুল মুকিম :

ঢাকার দোহার উপজেলায় আওয়ামীলীগ, বিএনপি সমর্থিত, স্বতন্ত্র মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকেই তাদের কর্মি সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলামের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

নির্বাচন অফিস সুত্রে জানা যায়, দোহার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, জয়পাড়ার আওয়ামীলীগ নেতা আনোয়ার সফি চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের একই কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, সাবেক বিএনপি’র যোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদার আস্থাভাজন প্রতিনিধি মো.নুরুল ইসলাম বেপারী, ঢাকা জেলা দক্ষিণ তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন আহম্মেদ, সাবেক কাউন্সিলর ও উপজেলা বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক মো.আলমাছ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারন-সম্পাদক আব্দুর রহমান আকন্দ, পৌরসভা আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম সেন্টু ওরফে পীর সেন্টু। মেয়র পদে মনোনয়ন পত্র ক্রয় করে জমা দেন নাই বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল ও কাটাখালী ইউসুফপুরের আমজাদ হোসেন।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছে ৬২ জন এবং সংরক্ষিত (মহিলা ) কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ জন।

কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও দোহার পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, ৩০ জুন মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ৭ জুলাই প্রত্যাহার, ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার দোহার পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হবে।

You might like