তুমি যে আমার!

সারাদিন টো টো করি
এখান থেকে ওখানে
কোন কাজ নাই ,বেকার!
নাই কাজ খৈ ভাঁজ স্বভাব

বর্ষায় কদম কেমন ফোঁটে
গ্রীষ্মের শেষে কৃষ্ণচুড়া
কেমন করে মোহনীয় রুপ ধরে
শ্রাবণ ধারায় আমার দুঃখ গুলো
কেমন করে ভাসে
এটা আমি নিরবে দেখি
কাজ নেইতো,তাই!

ভাদ্র মাসে মেঘনার ভরা যৌবন
কুল ভাসিয়ে দেয় জলের প্লাবন
আবার আশি^নে নেমে যায় জল
ধুকতে থাকার প্রস্তুতিতে যেন
রোগ ধরা আরগ্যহীন রোগ
অনুৎপাদনশীল ভাবনা মাথায় ঘোরে
তুমি ভাবছ তোমায় ভাবিনা?

ভাবি, তোমায় ভাবি দিন শেষে
কারণ তুমি যে আমার!
কদিন দেখিনা তোমায়
লালটিপ, চওঢ়া পাড়ের শাড়ী
ঝুমকা কানে দুলছে দুল
গলায় সীতা হার
হাতের বালা, নাকের নোলক
এ দেখা সন্ধ্যায় আমার হলে অবসর
সারাদিন টো টো করে ঘরে ফিরে
দিন শেষে সত্যিই তুমি যে আমার!

You might like