

শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলা আয়রন (ভাংগারী) ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে পহেলা জুলাই রোজ শুক্রবারে শহরের ঢাকলহাটি সমিতির নিজ কার্যালয় সমিতির সভাপতি মোঃ সেলিম সরকারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ আলম মিয়ার সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাজফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক , জেলা ট্রাক- মিনি ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন সভাপতি, আয়রন (ভাংগারি) সমিতির প্রধান উপদেষ্টা মোঃআরিফ রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাক মিনি ট্রাক ট্যাংকলরি ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, এ্যাড. আবুল মুনছুর স্বপন সাধারণ সম্পাদক ৩ং ওয়ার্ড আওয়ামী লীগ, রোকনুজ্জামান জামান রঞ্জু সভাপতি শেরপুর শহর কৃষক লীগ।
এসময় আরও উপস্থিত ছিলেন, কামরুল হাসান জুলহাস, এম আর করিম রসুল, মোঃ দেলোয়ার হোসেন দোলন, মাহমুদুল ইসলাম সুজন, মিজানুর রহমান মিজান, শরাফত, মোস্তুফা,রুকন,সামাদ,অামছার, সিরাজ, সাইদুল ও সংগঠনের সকল সদস্য বৃন্দ।









