রজনী, ছিটকে পড়া লাল : যুবক অনার্য

রজনী নির্লজ্জ হয়েছিলো
রজনী নগ্ন হয়েছিলো
বোলেছিলো – জন্মলগ্নে আমার
ঠোঁট ছুঁয়ে পড়ে নি মধুনীল আঁচ
আমি যা কই পাকা কথা কই
আমি যা লিখি তা লিখি বোলে

আমার উপর নজর রয়েছে
উপর মহলে যারা চরকা কাটে
যাবতীয় নষ্টামির
আমার আইডি হ্যাক হয়ে যায়
ধর্ষিতা হয় প্রাইভেসি আমার
আমাকে ছেড়ে দেয়া হয় বিবস্ত্র ক’রে সড়কের মাঝখান জুড়ে

আমি তবু পাত্র নই
ঘেমে থেমে যাবার।
আমিই তো সেই – যে দেখিয়েছিলো –
কৃষ্ণ নয়, রাধর ঠোঁটে বাঁশি,
দেখিয়েছিলো – লখিন্দর নয়,
বেহুলাই জলে ভেসেছিলো।

আমি সেই রজনী বোলেই
নগ্ন নষ্ট আর যেকোনো নারীর
রক্তের মতো ছিটকে পড়া লাল!
আমিই তো বলে দিতে পারি –
তোমরা কৃচ্ছসাধনার নাম ভেঙে
জঙ্গলবাসী হ’য়ে বস্তুত ভক্ষণ করো

মাংস – রমণীয় ;
আর ময়দা বানিয়ে ফেলো কিশোরীর কসুসুমভরা বুক
সন্ন্যাস যাপন করতে গিয়ে
বনের ভেতর!

You might like