টাঙ্গাইলে ৫৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

টাঙ্গাইল প্রতিনিধি ৬:৩২ অপরাহ্ণ, জুলাই ০৫, ২০২২

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

মঙ্গলবার বিকেলে উপজেলার করাতিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মণবাড়ীয়ার সাগরতলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়া (২২), একই জেলার গৌরাংগুলা এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আলমগীর হোসেন (৪৫) এবং পাইকদিয়া এলাকার মোসলেম উদ্দিন সুমনের ছেলে রবিউল আলম রনি (২৬)। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৫৭ কেজি গাঁজা, দুবোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার, একটি মোবাইল ফোন এবং নগদ ৪৩০ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র্যা ব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার গাঁজার মূল্য ৮ লাখ ৫ হাজার টাকা।

গ্রেপ্তাররা প্রাইভেট কারে করে গাঁজা ও বিদেশি মদ অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

You might like