

কুয়াকাটা প্রতিনিধি :
৬৫ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমূদ্রে মাছ ধরার অপরাধে শুক্রবার (৮ জুলাই ) সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াকাটার নিজামপুর কোষ্টগার্ড স্টেশন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করে সমূদ্র ফেরার পথে খাজুরা সংলগ্ন ৩ নদীর মোহন থাকে ২ টি ট্রলারে ১১ লক্ষ মিটার জাল সহ ২৩ জেলেকে আটক করা হয়।

আটককৃত ট্রলার ২ টি হলো এফবি ইসমাইল ও এফবি সিয়াম। ট্রলার দুটি ভোলার বলে জানাগেছে।
পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহা কর্তৃক আটককৃত জেলে ও জব্দকৃত ট্রলারের মালিকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২টি ট্রলার কে মোট ৪৫ হাজার টাকা এবং ট্রলারে থাকা আনুমানিক ৩শ কেজী মাছ নিলামের মাধ্যমে ৪৫ হাজার টাকা বিক্রি করে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এরুপ তৎপর অভিযান অব্যাহত থাকবে।









