শ্রীবরদী সহ দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মান্নান সরকার

মোঃ জাকারিয়া খান জাহিদ, স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শ্রীবরদী সহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মান্নান সরকার।

এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছরে মুসলমানদের বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে কুরবানির ঈদ। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক এ কামনা করেন তিনি। সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালনের অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য যে, মান্নান শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৬নং শ্রীবরদী সদর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, গরীব অসহায়দের পাশে দাঁড়ানো থেকে শুরু করে এলাকার সকল কাজে সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সবসময় সবার ডাকে সাড়া দেন তিনি। এছাড়াও যুবকরা যেন মাদক সেবন না করে সেজন্য এলাকায় খেলার সামগ্রী বিতরণ সহ নানা পদক্ষেপ নিয়ে থাকেন।

সর্বশেষে তিনি জানান, আমি যতদিন বেঁচে আছি গরীব ও অসহায় মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।

You might like