

জাকারিয়া জাহিদ,কুয়াকাটা প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সাথে মিল রেখে আজ ৭ গ্রামের ১০ হাজার মানুষ উদযাপন করছেন মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযহা।

শনিবার (৯ জুলাই ) সকাল ৮ ঘটিকায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া রাঙ্গাবালির ২ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন তারা।









