পঞ্চগড়ের বাবার শরীরের চাপে সন্তানের মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে বাবার শরীরের চাপায় সমাপ্তি হাজদা নামে ৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ জুলাই) দিনগত রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসু গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লীতে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত শিশু সমাপ্তি হাজদা একই এলাকার শনিরাম হাজদার মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে শিশুটিকে নিয়ে তার মা পাটি বিছিয়ে বিছানার নিচে ফ্লোরে ঘুমাচ্ছিলেন। একসময় শিশুটির বাবা শনিরাম বিছানায় ঘুমাতে গেলে ঘুমের ঘোরে শিশুটির ওপর পড়ে যায়। এতে শনিরামের শরীরের চাপায় ঘটনাস্থলে শিশুটি মৃত্যুবরণ করে। জানা গেছে, শনিরাম নেশাগ্রস্ত ছিলেন।

সকালে খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের প্রাথমিক সুরতহাল শেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ওই শিশুর নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

You might like