শেরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

শেরপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে ০১-আগষ্ট সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানী বিক্ষোভ সমাবেশে ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম মৃত্যুর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আকমল হোসেন বিপুল, সদস্য সচিব রাইছুল ইসলাম অপু, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম সানি, সিনিয়র যুগ্ন আহবায়ক হযরত নুমান নয়ন, সদর যুগ্ম আহ্বায়ক নাদিম, ছানুয়ার সহ ইউনিয়ন ওয়াডের নেত্রীবৃন্দ।।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শেরপুর জেলা শাখা।

You might like