সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ১০ম মৃত্যুবার্ষিকীতে রূপগঞ্জে দোয়া

নিজস্ব প্রতিনিধি :

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১০ মৃত্যু বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার কেন্দুয়া সামাজিক কবরস্থানে আব্দুল মতিন চৌধুরী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন, থানা বিএনপির আহ্বায়ক এ্যাড. হুমায়ুন আহমেদ আকন্দ, সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মজিবুর রহমান, সদস্য সচিব হামিদুল হক খাঁন, সাবেক মেয়র আবুল বাশার বাদশা, সাবেক কাউন্সিলর মহিবুর রহমান, কাউন্সিলর হামিদুল হক খাঁন, মফিকুল ইসলাম খাঁন, রোকন মিয়া, আব্দুল মতিন চৌধুরী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডা. মো. আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক শাহীন মিয়া প্রমুখ।

You might like