আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগঞ্জ :

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির নেতৃবৃন্দ ঢাকাডিপ্লোম্যাটডটকম।

বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি ৬ আগষ্ট ( শনিবার) সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব ড শাম্মী আহমেদের নেতৃত্বে উপকমিটির নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন দোহার নবাবগঞ্জের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম।

এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর, সমাধি সংলগ্ন ভবনে রাখা শোক বইয়ে সই করেন ড শাম্মী আহমেদ।

বইয়ে তিনি লিখেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে অন্ধকার নেমে আসে। বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন ড শাম্মী আহমেদ। তিনি লিখেন, মহান আল্লাহ বঙ্গবন্ধুর দুই কন্যাকে শোক বহিবার শক্তি দিন এবং শোককে শক্তিতে রূপান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আরও উন্নত করতে সক্ষম হন, তা কামনা করি।

You might like