স্বরূপকাঠিতে পানির ড্রামে ফেলে শিশু হত্যা ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর, চাচী গ্রেফতার

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠি প্রতিনিধি :

স্বরূপকাঠি উপজেলার অশ^ত্থকাঠি গ্রামে ৩৩ দিন বয়সী শিশু হত্যার অভিযোগে তার আপন চাচী লিপি দেবনাথকে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় নিহত সুবল দেবনাথের মানমিতা দেবনাথ বাদী হয়ে লিপি দেবনাথকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। রোববার পুলিশ আসামীকে পিরোজপুর আদালতে প্রেরণ করেছে।

গতকাল রোববার সকালে সরেজমিনে ঘটনাস্থলে গেলে, নিহত সুবল দেবনাথের মা নমিতা দেবনাথ সাংবাদিকদের বলেন, একই ঘরে চাচা শশুর নারায়ন দেবনাথের পরিবার, এবং বড় দেবরের পরিবার ও ছোট দেবর বাস করছেন। তিন বছর পূর্বে সুকান্ত দেবনাথের সাথে দ্বিতীয় স্ত্রী হিসেবে তার বিয়ে হয়। সুকান্তের প্রথম স্ত্রীর দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে গোটা পরিবারের পক্ষ থেকে সন্তান না নেওয়ার জন্য চাপ দিতে ছিল। কিন্তু এলাকাবাসীর নানা প্রকার মন্তব্যের কারনে সন্তান নিতে বাধ্য হয়। এ নিয়ে চাচা শশুর নারায়ন দেবনাথসহ পরিবারের সকল সদস্য তাকে গাল মন্দ করতে থাকে। একপর্যায়ে বাচ্চা জন্ম নেওয়ার পর শুরু করে নানা টালবাহানা। এক সপ্তাহ পূর্বে শিশু সুবল দেবনাথকে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা হয়েছে। সে যাত্রা বেঁচে গেলেও শেষ রক্ষা হল না। তিনি বলেন, তার জা লিপি দেবনাথ থানায় তাদের সামনেই সুবলকে হত্যা করার কথা স্বীকার করেছে। কিভাবে হত্যা করেছে তারও বর্ননা দিয়েছে।

এ বিষয়ে সুকান্ত দেবনাথের মা সবিতা দেবনাথ পূত্রবধু নমিতার বক্তব্য সমর্থন করে বলেন, যেহেতু আগের ঘরের দুইটি সন্তান আছে নতুন করে সন্তান নেওয়ার দরকার কি। নমিতার চাচা শ্বশুর নারায়ন দেবনাথের সাথে কথা বলতে চাইলে তিনি বাড়ী থেকে সড়ে পড়েন।

নেছারাবাদ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান শনিবার রাতে নিহত সুবলের মা বাদী হয়ে জা লিপি দেবনাথকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। সে অনুযায়ী লিপিকে গ্রেফতার করে রোববার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। অন্য কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। ময়নাতদন্ত শেষে সুবলের লাশ পিতার কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসংগত, গত শনিবার সকালে সুবলের মা নমিতা দেবনাথ শিশু সুবলকে ঘরে রেখে খালে পানি আনতে যায়। ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের বারান্দায় পানির ড্রামের মধ্যে তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

You might like