মনপুরা আ’লীগের উদ্যােগে জাতীয় শােক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

রাকিবুল হাসান :

মনপুরা উপজেলা আওয়ামীলীগের উদ্যােগ ১৫ই আগস্ট জাতীয় শােক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযােগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মােঃ মােশারফ হােসেন মজনু ফরাজী। সভায় জাতীয় শােকদিবস যথাযথ মর্যাদায় পালনের দিকনির্দশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি একেএম শাহজাহান, সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বিপক, যুগ্ম সাধারন সম্পাদক মােঃ আমিরুল ইসলাম ফিরােজ, সাংগঠনিক সম্পাদক মােঃ বায়জিদ কামাল,দপ্তর সম্পাদক মােঃ আলমগীর হােসেন, হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মােঃ নিজামউদ্দিন হাওলাদার, হাজির হাট ইউনিয়ন আ’লীগ সভাপতি বীর মুক্তিযাদ্ধা আবুল কাশেম মাতাবর প্রমুখ।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আনুষ্ঠানিকভাব জাতীয় ,দলীয় ও কালাে পতাকা উত্তালন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ছবি পুষ্পমাল্য অর্পন, কালাে ব্যাজ ধারন, শােক র‌্যালী ও আলাচনা সভা ।

এই সময় অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলন উপজলা আ’লীগ সহসভাপতি আবু শাহাদাত শিপন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মােঃ আলাউদ্দিন হাওলাদার প্রমুখ।

You might like