নারায়ণগঞ্জ ব্যবসায়ী সংগঠন (এনসিসিআই) এর শোক দিবস পালন

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপোন্ডেন্ট :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও তার পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় কামনা করা হয়।

উক্ত দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক সাবেক সংসদ সদস্য সংরক্ষিত আসন হোসনে আরা বেগম বাবলী, ফারুক বিন ইউসুফ পাপ্পু, সোহেল আক্তার সোহান, সেলিম সারোয়ার, বিকেএমইএ পরিচালক,

খন্দকার সাইফুল ইসলাম, জাকারিয়া ওয়াহিদ, বাংলাদেশ পাল্স লিন্টিং ক্রাশিং ওনার্স এসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট সুলতান উদ্দিন নান্নু, বিকেএমইএ সাবেক পরিচালক (অর্থ) জি এম ফারুক, বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্ট এসোসিয়েশন পরিচালক মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতি সহ-সভাপতি আরিফ দিপুসহ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন ফকিরটোলা জামে মসজিদের সাবেক খতিব সিরাজুল ইসলাম মনির।

You might like