রাজবাড়ির কালুখালীতে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী পালিত

শাকিল আদনান :

কালুখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ৮ ঘটিকার সময় কালুখালীর চাঁদপুর বাস স্ট্যান্ড চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু চত্বরে পুষ্কর্পণ করা হয় পরে সেখানে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত দোয়া ও মোনাজাত করা হয়।

এর পর সকাল ১০ টায় কালুখালীর মোহনপুরে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের সামনের মুক্ত মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল সভাপতি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর নেতৃত্বে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোঃ এনায়েত হোসেন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ কালুখালী।

মোঃ রফিকুল আলম কুটি মনি সভাপতি আওয়ামী লীগ স্থানীয় কার্যালয় কালুখালী। মোঃ মোস্তফা কামাল সদস্য ১নং ওয়ার্ড মাঝবাড়ী ইউনিয়ন পরিষদ। মোঃ মহসিন আলী সভাপতি শ্রমিকলীগ পাংশা ও কালুখালী থানা। শহিদুল ইসলাম, বাদল ঠাকুর সাবেক ইউপি সদস্য।

এ্যাড: সোহেল রানা সহ- সভাপতি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কুষ্টিয়া জেলা শাখা,  মোঃ আল-আমিন বিশ্বাস নয়ন বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখা।

আরো উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ সহ অনেকেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম কুটি মনি সভাপতি আওয়ামী লীগ স্থানীয় কার্যালয় কালুখালী রাজবাড়ী।

You might like