

শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলা যুব লীগের আয়োজনে ১৭ আগস্ট ২০০৫ তৎকালীন জঙ্গিবাদী বিএনপি-জামাত জোটের প্রত্যক্ষ মদদে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল, কালো পতাকা প্রদর্শন ও প্রতিবাদ সমাবেশ করেছে শেরপুর জেলা যুবলীগ। ১৭ তারিখ বিকেল ৪ টায় শহরের কলেজ মোড় থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিলটি খরমপুর, নিউমার্কেট মোড়, গোয়ালপট্টি বটতলা হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিস গেইটে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

শেরপুর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট এদেশের ইতিহাসে একটা ভয় জাগানিয়া দিন। সেদিন জামায়াত বিএনপির নেতৃত্বে এদেশে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছিলো। সারা দেশের ৬৩ জেলার প্রায় ৫০০ স্থানে একই সময়ে একই সাথে বোমা হামলা করা হয়েছিলো। ১ জন বিচারক এবং ১ আইনজীবী নিহত হয়েছিলেন এবং সাত শতাধিক মানুষ আহত হয়েছিলো।
যার উদ্দেশ্য ছিলো এদেশের সাধারণ মানুষকে সন্ত্রাসের মাধ্যমে জিম্মি করে মৌলবাদী জঙ্গি রাষ্ট্রে পরিনত করে এদেশের মানুষের স্বাধীনতাকে চিরতরে স্তব্ধ করে দেওয়া। এবং ঐ একই সরকারের মেয়াদকালেই ২১ শে আগস্টে জননেত্রী শেখ হাসিনার উপর শক্তিশালী আর্জেস গেনেড হামলাও হয়েছিল। এই ঘটনা গুলো একই সূত্রে গাথা। আজ বিএনপি জামায়াতে সন্ত্রাসের রাজনৈতির বিরুদ্ধে বাংলার মানুষ শক্তিশালী অবস্থান নিয়েছে।

অতীতের মতো আগামীতেও বিএনপি জামায়াতের সন্ত্রাসবাদের রাজনীতিকে ভবিষ্যতেও এদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী দিনেও বাংলাদেশ আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনবেই ইনশাআল্লাহ।

এসময় জেলা যুবলীগের নেতা আব্দুল মতিন, সাবেক ছাত্রনেতা নাজমুল ইসলাম সম্রাট, যুবনেতা মাহবুবুল আলম লিমন, যুবনেতা শাহ্ মুহাম্মাদ ইমতিয়াজ চৌধুরী শৈবাল, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, যুবনেতা আলহাজ্ব মেহেদী হাসান, সাইমুম সুচন, দ্বীপ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










