রূপগঞ্জে বিদেশি অস্ত্র সহ ডেঞ্জার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বিদেশি রিভলবারসহ ‘ডেঞ্জার গ্রুপে’র পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা মো. রিজওয়ান সাঈদ জিকু। বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, একটি টেঁটা, চারটি রামদা ও তিনটি লোহার পাইপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃরা হলঃ সাজ্জাদ, সাদেক, রবিউল, আমিনুল ইসলাম ও আরমান। তারা বিভিন্ন জেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, আটকরা ‘ডেঞ্জার গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রূপগঞ্জে বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি সহ বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত।

You might like